1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে  তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড় ঝিনাইদহে ভুয়া ড্রাইভারের খপ্পরে ৩৭ লাখ টাকার মালামাল উধাও

যশোরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার সোনার বারসহ একজন স্বর্ণপাচারকারী আটক 

যশোর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বার ও একটি অর্ধেক স্বর্ণের বার সহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ স্বর্ণের বার ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ৬৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মণ্ডল জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com