1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে  তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড় ঝিনাইদহে ভুয়া ড্রাইভারের খপ্পরে ৩৭ লাখ টাকার মালামাল উধাও

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ঢাকার আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো এক নির্মাণ শ্রমিক।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার এসআই মো: সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, একইদিন বিকেল ৫টার দিকে আশুলিয়ার কোনাপাড়া ছয়তলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলাম লালমনিরহাটের দক্ষিণ দলগ্রাম এলাকার একলাম হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী রফিকুল ইসলামের ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, কোনো রকম সেফটি ছাড়াই ছয়তলা একটি ভবনের কাজ করাচ্ছিলেন ইদ্রিস মিয়া। তার পক্ষে কাজ তদারকি করেন তার শ্যালক হাসান আলী। আজকে কাজ করার সময় ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, গেল দুই মাস আগে কাজের সন্ধানে গ্রামের বাড়ি থেকে আশুলিয়ার কোনাপাড়ায় আসে। পরে এখানে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে কোনাপাড়ায় যান। হঠাৎ বিকেল ৫টার দিকে খবর পান তার স্বামী বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জিরানী বাজারস্থ বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরেও তার স্বামীকে ফেলে রাখা হয়েছে। কিন্তু অন্য একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে সময় মতো নিলে হয়তো তার স্বামীর মৃত্যু হতো না।’

আশুলিয়া থানার এস আই সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com