1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী এমপি শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে 

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন। এজন্য মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম (গোরা), সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com