1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী এমপি শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে 

রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ

স্টাফ রিপোর্টার রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত ‘শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ’ রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৭ বছর ধরে চরম অবহেলিত ও সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কলেজটিতে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি, এমনকি তৈরি করা হয়নি একটি মানসম্মত একাডেমিক ভবনও।

​জানা যায়, ঝিনাইদহ-০৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব শহিদুল ইসলাম মাস্টার ২০০০ সালে এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে কলেজটি প্রতিষ্ঠা করেন। মহেশপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এটিই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু শুধুমাত্র নামগত কারণে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে প্রতিষ্ঠানটিকে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে।

​এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শওকত আলীর সাথে আলাপকালে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, “বিগত ১৬-১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার দ্বারা শহীদ জিয়াউর রহমান কলেজটি নানাভাবে নিষ্পেষিত হয়েছে। ওই সময় একাধিকবার কলেজটির নাম পরিবর্তন করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ ও চেষ্টা চালানো হয়। কিন্তু আমি এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী শিক্ষার মান সমুন্নত রাখতে সকল বাধা-বিপত্তি ও ভয়-ভীতি উপেক্ষা করে কাজ করে গেছি।”

​তিনি আরও জানান, সম্প্রতি কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভাপতি মনোনীত হয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান। তাঁর এই দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং ডিগ্রি পর্যায়ের নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তকরণের বিষয়ে বর্তমান সরকারের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্টরা।

​এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান বলেন, “ছাত্র-ছাত্রীদের মানসম্মত পাঠদানের জন্য কলেজটিতে কোনো একাডেমিক ভবন নেই। এযাবৎকাল এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমি আমার সাধ্যমতো বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টিতে বিষয়টি নিয়ে আসবো এবং এই বঞ্চিত প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।”

​অবহেলিত এই অঞ্চলের শিক্ষাব্যবস্থার প্রসারে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com