1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট বিভাগের হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী এমপি শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ

ঢাকা ব্যুরো
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকার, ঝিলমিল হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

গত ২৫ জুলাই নিহত আবু হানিফ পাইলস রোগের চিকিৎসার জন্য কেরানীগঞ্জে কদমতলী এলাকার ইবনে সিনা হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু খায়ের এর নিকটে যান। তার পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে পাইলস রোগের অপারেশনের জন্য ঝিলমিল হাসপাতালে ২৭ তারিখ বিকেল পাঁচটায় ভর্তি হলে অপারেশনের থিয়েটারে রাত ১১ টায় নেয়া হয়, এক ঘণ্টার অপারেশন শেষে হাসপাতালের বিছানা আবু হানিফকে দেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে অভিযোগ‌ পরিবারের।

নিহত আবু হানিফের পরিবার এবং প্রতিবেশীরা বলছে, অপারেশন করা ডাক্তার মোহাম্মদ আবু খায়ের রোগীকে তড়িঘড়ি করে বুঝিয়ে দিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা একের পর এক স্লাইন, সাপ্লিমেন্ট এবং ইনজেকশন পুশ করে আবু হানিফকে মেরে ফেলেছে। বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য অন্য হাসপাতালে পাঠিয়ে দেন।

ঝিলমিল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তুহিন তিনি জানান হাসপাতালে নেই। দায়িত্বরত স্টাফের সাথে কথা বলতে তখন ম্যানেজার,নারায়ন সরকার

বলেন: ভুল চিকিৎসায় কিনা তা জানিনা, রাত ১টা ১৮ মিনিটে রোগীর অবস্থার অবনতি হলে তাকে বাঁচাতে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

অপারেশন করা ডাক্তারের ডাঃ মোহাম্মদ আবু খায়ের নিকট যোগাযোগ করলে তিনি বলেন: চিকিৎসায় ভুল নেই , অপারেশন করে তাকে হাসপাতালের বিছানায় দেয়া হয়েছে। স্টক করতে পারে।

তাৎক্ষণিকভাবে, নিহতের পরিবার মরদেহটিকে হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই গ্রহণ করে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়। দাফন শেষে মামলার প্রস্তুতি নিবে বলে জানায় তারা

নিহত আবু হানিফ চুনকুটিয়া চৌরাস্তা এলাকার শরীফের বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়াটিয়া। পরিবারে তিন সন্তান এবং স্ত্রী রয়েছে।

তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার দক্ষিণ লক্ষ্মীপাশা কাশিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক হরি চাঁদ জানায়, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছে থানা থেকে অনুমোদন করিয়ে দেয়া হয়েছে। যদি তারা অভিযোগ বা মামলা করতে চায় থানা থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com