1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তালা ভেঙে ঢুকে জিম্মি, তারপর লাখ টাকা-স্বর্ণ লুট-নোয়াখালীতে চাঞ্চল্যকর ডাকাতি নির্ধারণ হলো জ্বালানি তেলের নতুন দাম শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী রূপগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক নুর নবী খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কালীগঞ্জ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও কমিটি গ্রহণ নায়ফা ট্রেড বিডিতে কোটি টাকার ই-মানি আত্মসাৎ, দুই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন। ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু

ফকিরহাটে উপজেলা জামায়াতে আমীরের ভাতিজা, ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে ১০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার।

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী  শহীদ হাসানকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত দীর্ঘ সময়ের অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফকিরহাট উপজেলা জামায়াতের আমীরের ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে ও প্রশাসনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহীদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার উল্লেখযোগ্য অপকর্মগুলোর মধ্যে রয়েছে ! মাদক ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার: নিজেকে আড়াল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কৌশলে রাজনৈতিক পদ ও আত্মীয়তার পরিচয় ব্যবহার করতেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি নিজের ফেসবুক আইডিতে “মাদকের সাজা মৃত্যুদণ্ড” বলে স্ট্যাটাস দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেন এবং আড়ালে নিজের মাদক ব্যবসা চালিয়ে যেতেন।

সন্ত্রাসী কর্মকাণ্ড: এলাকায় চাঁদাবাজি, রাষ্ট্রীয় গাছ কাটা, শালিসের নামে অর্থ বাণিজ্য, জমি দখল, ক্লাব দখল এবং সরকারি অনুদানের কমিশন বাণিজ্যের মাধ্যমে পুরো গ্রামবাসীকে তিনি জিম্মি করে রেখেছিলেন।

বিলাসবহুল জীবন: এসব অপরাধলব্ধ অর্থ দিয়েই তিনি দামি গাড়ি ও লাখ লাখ টাকার জমির মালিক হয়েছেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন।

গুরুতর অপরাধ ও সহিংসতা: সোশ্যাল মিডিয়ায় দিনদুপুরে ফকিরহাটে মানুষ হত্যায় অংশগ্রহণের ভিডিও রয়েছে তার।

আইনগত ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা

গোয়েন্দা পুলিশের হাতে আটকের পর শহীদ হাসানের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে:

আসামির বিরুদ্ধে আনীত প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

সুষ্ঠু ও কঠোর জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রিমান্ডের জন্য দাবি জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026
Themes By BDITWork.Com