1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

সংবাদ সম্মেলন করে কাশিয়ানীর রাতইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ।

​​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- রাতইল ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের  সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোঃ বদরুল ইসলাম এবং সদস্য  মোঃ নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।”

একই সংবাদ সম্মেলনে মোঃ বদরুল ইসলাম ও মোঃ নয়ন মোল্যা বলেন, “শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই, তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com