1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

সারের অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অ্যাকশনে কালিগঞ্জের ইউএনও: প্রশংসনীয় উদ্যোগ!

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

ঝিনাইদহের কালিগঞ্জে কৃত্রিম সার সংকট তৈরি করে কৃষকদের পকেট কাটার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

​গতকাল ৩০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর বাজারে অবৈধভাবে সার মজুদ করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ‘মেসার্স রনি ট্রেডার্স’-এর গোডাউনে ঝটিকা অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়।

​অভিযানের মূল চিত্র!

​সার উদ্ধার: গোডাউন তল্লাশি করে অবৈধভাবে লুকিয়ে রাখা ০৯ বস্তা ইউরিয়া এবং ২৪ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

​তাত্ক্ষণিক ব্যবস্থা: জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসার, স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে ৩৭,৩৫০/- টাকায় স্পটেই বিক্রি করে দেওয়া হয়।

​সরকারি কোষাগারে জমা: সার বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

​কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার। মাঠ পর্যায়ের সাধারণ কৃষকদের অধিকার রক্ষায় এই অভিযান দারুণ ভূমিকা রাখবে।

​সুন্দর ও জনবান্ধব এই পদক্ষেপের জন্য কালিগঞ্জ উপজেলার সম্মানিত ইউএনও মহোদয় এবং উপজেলা কৃষি অফিসারকে দৈনিক ইনসাফের চোখ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জনস্বার্থে প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com