1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির.. বন্ধুত্বের ফাঁদে ডেকে নিয়ে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগ সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের মাগুরায় মাদকবিরোধী অভিযান: ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! বদলে গেছে মহেশপুর ও ভৈরবা পল্লী বিদ্যুৎ: সততা ও সেবার এক অনন্য নজির! কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা,পি’ বিআই’কে তদন্তের নির্দেশ। বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

‎বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থলে আরও দুইজন আহত হয়েছেন। গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া মাটির চাপে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

‎শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নয়ন ও মমিনুল।

‎মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ সময় ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে।

‎খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com