1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ দম্পতি ও গাঁজাসহ যুবতী আটক হাই স্কুল ভিত্তিক ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে বাঁশবেড়িয়ায় প্রস্তুতি সভা! দুই কেজি গাঁজাসহ জীবননগরের নারী মাদক কারবারি গ্রেফতার ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক বাগেরহাটের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী প্রযুক্তি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’ রোগী সেবায় অনন্য দৃষ্টান্ত। ​কালীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির..

দুই কেজি গাঁজাসহ জীবননগরের নারী মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিয়মিত টহল ডিউটি পরিচালনাকালে দুই কেজি গাঁজাসহ মোসা: মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় এসআই অমিত কুমার সাহা সংগীয় ফোর্সসহ কোটচাঁদপুর-সাফদারপুর রোডের সাড়াতলা এলাকায় জৈনক মুজাহিদ-এর ড্রাগন ক্ষেতের সামনে পাকা রাস্তার ওপর নৈশকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় সাফদারপুরের দিক থেকে একজন আরোহীসহ একটি দ্রুতগামী মোটরসাইকেল আসতে দেখে পুলিশের সন্দেহ হয়।

 

পুলিশি টিম মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক সটকে পড়ার উদ্দেশ্যে আরও দ্রুত গতিতে পালানোর চেষ্টা চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। তৎক্ষণাৎ পুলিশ পথচারী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে উক্ত নারীকে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে অত্যন্ত সুকৌশলে মোড়ানো ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত নারী আসামির নাম মোসা: মিম (২২)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মিম জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মোঃ হাসান, যার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক আসামি হাসানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com