1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল পৌরসভার ময়লার স্তূপে মানবেতর জীবনযাপন বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ যশোরে মশাল মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৩৩ জনের বিরুদ্ধে মামলা পুলিশের বিশেষ অভিযানে একজন সা.জাপ্রাপ্ত আসামিসহ মোট পাঁচজন পরোয়ানাভুক্ত আ.সামিকে গ্রে.প্তার টাকার বিনিময়ে শিশু কন্যা বিক্রির অভিযোগ টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগার

ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ভাইকে হত্যাকাণ্ডে জড়ানোর পরিকল্পনায় মাকে হত্যার অভিযোগে প্রায় সাড়ে চার বছর পর আয়েশা আক্তার রানু (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকা থেকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিহত নুরুন্নাহার বেগম ওই এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের শুরুতে নিহতের মেয়ে রানুসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে কবির হোসেনকেও আটক করেছিল পুলিশ। পরে মামলার তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

দীর্ঘ তদন্ত শেষে সিআইডি দাবি করে, পারিবারিক বিরোধ এবং পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগের উদ্দেশ্যে রানু পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে নিজের মাকে হত্যা করেন। একই সঙ্গে হত্যার দায় ভাইয়ের ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে আসে।

তদন্তে রানুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :০৩-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com