1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন চোরচক্রের এক সদস্য। এ সময় চুরির উদ্দেশ্যে খুলে ফেলা একটি ট্রান্সফরমার ও এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের রজব আলীর বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি চক্র। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মো. শরীফ (২৪) নামে একজনকে আটক করতে সক্ষম হন গ্রামবাসী। পরে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনাস্থল থেকে একটি ১৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের খালি বডি, এর কোর ও কয়েল জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬ হাজার টাকা।

পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পান, চোরেরা বৈদ্যুতিক খুঁটিতে উঠে উচ্চক্ষমতাসম্পন্ন (এইচটি) বিদ্যুতের তার কেটে ট্রান্সফরমারটি নিচে নামিয়ে এর ঢাকনা খুলে ভেতরের কোর ও কয়েল বের করে ফেলেছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরীফ ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় আফজাল হোসেন (২৫), রোহান হোসেন (১৯) এবং আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে ছিলেন। তারা সবাই সংঘবদ্ধ ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চোরচক্রের সদস্য বলে দাবি করেছেন।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম প্রকৌশলী ইমরান হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা এবং চুরিকৃত বৈদ্যুতিক সরঞ্জাম দখলে রাখা বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫ ও ৩৬ ধারায় দণ্ডনীয় অপরাধ। আমরা সবসময় উঠান বৈঠক, সভা সেমিনার করে জনসাধারণকে সচেতন করি, বিদ্যুৎ অফিসের নির্দিষ্ট লোক ছাড়া কেউ কোনো কুটিরতে কাজ করতে বা সন্দেহ হলে যেনো আটক করে আমাদের জানায়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর আসামীকে আজ শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com