
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবির নিয়মানুযায়ী সাধারণ ডায়েরি (জিডি) ও ধ্বংসকরণের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply