1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সীমান্তে বিজিবির অভিযান: ৭,৬২০ পিস ভারতীয় ঔষধ জব্দ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন গয়েশপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত টহল পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৭,৬২০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।
​বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ মালামাল পারাপার বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ঔষধসমূহ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com