1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জিডির ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার বাসিন্দা মোঃ শফিকুল আলমের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধারে কাজ শুরু করে দৌলতপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও প্রয়োজনীয় পুলিশি তৎপরতার মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই-বাছাই শেষে এর প্রকৃত মালিক মোঃ শফিকুল আলমের কাছে আজ বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের এমন তৎপরতায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

কেএমপির দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ ও জিডির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জিডির ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় দৌলতপুর থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com