
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয় ধারাবাহিকভাবে চমৎকার সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন কৃতকার্য হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ২ জন শিক্ষার্থী অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-৫ (এ+)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, “গত বছর এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবারও ২০ জনের মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ২ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত দুজন শিক্ষার্থীই অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। চরম প্রতিকূলতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়ালেখা চালিয়ে তারা এই সাফল্য অর্জন করেছে। আমাদের শিক্ষকরা সবসময় তাদের পাশে থেকে সার্বিক সহায়তা করেছেন।”
বিদ্যালয়ের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Leave a Reply