1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

‘দৈনিক ইনসাফের চোখ’-এর প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

ঝিনাইদহের মহেশপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক ইনসাফের চোখ’-এর প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (কার্ড) বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর আলামপুর ব্রিজঘাট মোড়স্থ খুলনা বিভাগীয় প্রেসক্লাব মহেশপুর উপজেলা শাখা ঝিনাইদহের অস্থায়ী কার্যালয়ে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) এবং ‘দৈনিক ইনসাফের চোখ’-এর সম্পাদক মোঃ হামিদুজ্জামান জলিল।

​প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে প্রধান অতিথি মোঃ হামিদুজ্জামান জলিল বলেন:

​”সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক মহান ব্রত। সমাজের অসংগতি, অন্যায় এবং প্রান্তিক মানুষের সুখ-দুঃখের কথা নির্ভীকভাবে তুলে ধরাই একজন সৎ সাংবাদিকের মূল দায়িত্ব। ‘দৈনিক ইনসাফের চোখ’ সবসময় সত্য ও ইনসাফের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে আসছে। নতুন কার্ডপ্রাপ্ত প্রতিনিধিদের পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও বেগবান করার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন:

​”তৃণমূলের সাংবাদিকতাই একটি পত্রিকার আসল শক্তি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও পেশাদারিত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। সত্য প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখাই সংবাদকর্মীর প্রধান অস্ত্র। ঝিনাইদহ ও মহেশপুরের সাধারণ মানুষের সমস্যা ও প্রশাসনিক নানা ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র আপনারা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা আইন সম্পাদক ও দৈনিক ইনসাফের চোখ এর বার্তা সম্পাদক ​মোঃ ফাওজুর রহমান সাবিত, ​মোঃ জাহাঙ্গীর হোসেন – জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ​মোঃ ইলিয়াস চৌধুরী–কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক,​মোঃ মাহফুজুর রহমান–ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ইনসাফের চোখ,

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনার শেষ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে নতুন প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ করা হয়।​কার্ডপ্রাপ্ত প্রতিনিধিবৃন্দ হলেন:​ মো: রেদোয়ানুল ইসলাম (রিপন)–স্টাফ রিপোর্টার, মোঃ মামুন হোসেন–স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ), মোঃ সেলিম রেজা–মহেশপুর উপজেলা প্রতিনিধি, ​ ​কার্ড গ্রহণ শেষে প্রতিনিধিরা পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এবং সততার সাথে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে মিষ্টি মুখ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com