
রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি, কালীগঞ্জ, ঝিনাইদহের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply