
বঙ্গভবনে শপথ গ্রহণের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য ও একান্ত আলাপচারিতায় মিলিত হয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আজ শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে জমকালো আনুষ্ঠানিকতায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির নিকট যান এবং তাঁর ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতির নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ করেন।
এই সংক্ষিপ্ত ও একান্ত আলাপচারিতায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংবিধানের রক্ষা এবং বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। নতুন রাষ্ট্রপতি তাঁর প্রতি ব্যক্ত করা শুভেচ্ছার জন্য অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার ভূমিকা গুরুত্বের সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক আমলা এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ ও কুশল বিনিময় শেষে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন অ্যাটর্নি জেনারেলসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।
Leave a Reply