1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

খুলনার খালিশপুরে সাকিব হাসান (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ সাকিব হাসান খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুজ্জোহা ডিয়ারের ছেলে। সে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট থেকে সাকিবের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের সহায়তায় খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাকিব হাসান শান্ত, বিনয়ী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী। নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করত সে। হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

সাকিবকে উদ্ধারে গত ২০ আগস্ট ২০২৬ খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৯৩ এবং জিডি ট্র্যাকিং নম্বর WOR7FL।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের সন্ধান পেতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com