1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে আজ বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান ঘটনা ও আসা!মিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com