1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার পলাতক

​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম মিনাল
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

রাজশাহী জেলার গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো: মধু মিয়া (৬২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় ১৮ মামলার আসামি মিলন হোসেন ওরফে বগা (৪৫) কৌশলে পালিয়ে যান।

​আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭:৫০ ঘটিকায় গোদাগাড়ী থানার গোলাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোলাই গ্রামে বাদশা মন্ডলের একটি প্লটে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মোমিনুল ইসলামের নেতৃত্বে সকাল ৭:৪০ ঘটিকায় অভিযান চালানো হয়।
​ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ৭:৫০ ঘটিকায় মধু মিয়াকে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তার পরিহিত লুঙ্গির ডান পাশের খাঁজ থেকে দুইটি নীল রঙের পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​অভিযানকালে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন বগা (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৮টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
​ইয়াবা উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com