1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি মোঃ শেখ আলাউদ্দিন সোহেল

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তার নামে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে জড়িয়ে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে শেখ আলাউদ্দিন সোহেল উল্লেখ করেন,  তার দাবি, প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদটি রিপোর্টারের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও কল্পনাপ্রসূত বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শেখ আলাউদ্দিন সোহেল ওই প্রতিবেদনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদ একজন নিরীহ মানুষের সম্মানহানি ঘটানোর পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি পত্রিকার সম্পাদক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। পাশাপাশি, যদি কোনো ব্যক্তি বা সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com