1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর মিম (৭) নামের এক মাদরাসাছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিদ্যাকুট গ্রামের একটি পুকুরপাড়সংলগ্ন ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​নিহত মিম উপজেলার বিদ্যাকুট গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল শিশু মিম। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে ঘটনার দুই দিন পর সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের একটি ঝোপের ভেতর শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে নবীনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা মিজানুর রহমান বলেন, “আমার শিশু মেয়েটা এভাবে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।”

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com