1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭

সাদ্দাম হোসেন সাজ্জাদ স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

১৬ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প এলাকাগুলোতে একযোগে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের ৮০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগসহ বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

১৬ এপিবিএন সূত্র আরও জানায়, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং ছয়জনকে মোবাইল কোর্টে দণ্ড দেওয়াসহ মোট সাতজনকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com