
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে জয়নুল আবেদীন জয়কে আহ্বায়ক, মাহফুজুর রহমান ঈশানকে সদস্য সচিব এবং মঞ্জুরুল হক মামুনকে (মৃধা) সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ আনোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক পদে আবদুল্লাহ আল মামুন ও বোরহান উদ্দীন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে হাফেজ আবু নাঈম, যুগ্ম সদস্য সচিব পদে হাফিজুর রহমান ও হারুন অর রশিদ এবং দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট খালেদুর রহমান টিটো অন্তর্ভুক্ত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তারেক রেজা ও সদস্য সচিব আরেফিন কায়সার যৌথভাবে নতুন এই কমিটির অনুমোদন দেন। এতে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সুপারিশ রয়েছে।
জেলা নেতৃত্বের পক্ষ থেকে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা দফতরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Leave a Reply