1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

যুবদের পরিচ্ছন্নতা অভিযান, শান্তি ও সম্প্রীতির বার্তা

সাদ্দাম হোসেন সাজ্জাদ স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

কক্সবাজারের টেকনাফে শান্তি, সামাজিক সম্প্রীতি ও পরিচ্ছন্নতা বিষয়ে যুব নেতৃত্বাধীন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হ্নীলার আলী আকবরপাড়ায় মেঘনা ইয়ুথ পিস ক্যাফের উদ্যোগে নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘Youth-Led Community Clean-Up for Peace and Social Cohesion’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ছিল র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিটি SHED ও ActionAid Bangladesh-এর উদ্যোগে এবং European Union-এর সহ-অর্থায়নে অনুষ্ঠিত হয়।
বিকেল ২টায় নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মৌলভীবাজার স্টেশন ঘুরে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের নিচে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা পিস ক্যাপের পিস চ্যাম্পিয়ন সাগরিকা আক্তার ও মাজিবুল হক বাপ্পি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জালাল আহমদ।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক সাদ্দাম হোসেন সাজ্জাদ, পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফাত, পিস বিল্ডার কাকান দাস, পেনু রাখাইন ও আব্দুর রহমান, SHAY-এর প্রতিনিধি বোরহান উদ্দিন এবং পিস বিল্ডার সোহেল রানা।
আলোচনা শেষে ইয়ুথ পিস বিল্ডাররা বিদ্যালয়ের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একটি ডাস্টবিন স্থাপন করা হয় এবং এর চাবি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পরে কক্সবাজার থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানোই কর্মসূচির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com