
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু,নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৩.০৯.২৬ ইং নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরে দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব ,পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,দায়িত্ব পালনে সংশ্লিষ্ট আইন ও নিয়ম-কানুন যথাযথ ভাবে পালন এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্যধারণ ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য আরো বলেন,নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে সম্পাদনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জ্ঞান,দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব পরিস্থিতি দৃঢ়তার সহিত সুষ্ঠু ভাবে মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তূত থাকার কথা উল্লেখ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান যথাযথ ভাবে মেনে বাস্তব পরিস্থিতি মোকাবিলা করারও পরামর্শ দেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-ট্রেনিং সেন্টারের কম্যান্ড্যান্ট ও অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply