1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

দামুড়হুদায় মাদরাসা পরিচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মারকাযুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ তরিকুল ইসলামের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৩০শে সেপ্টেম্বর কার্পাসডাঙ্গা বাজারে স্থানীয় সর্বস্তরের তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাফেজ তরিকুল ইসলামের উপর যে নৃশংস ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। ঘটনার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও এবং অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এখনও তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও আশঙ্কাজনক।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এ হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত প্রতিবাদকারীরা।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে চিকিৎসাধীন হাফেজ তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com