1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে সংরক্ষিত আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বৃক্ষরোপণ কালীগঞ্জ মহিলা কলেজ–ভূষণ সড়কের শতবর্ষী গাছের ঝুঁকিপূর্ণ ডালে চরম ভোগান্তি মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নের রূপকার রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তি দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত! কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক” সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক বহনের সময় ২০ বোতল এসকাফ সিরাপসহ মো. রুবেল আলী (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৫টায় গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামস্থ চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৈপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের মো. রবিউল ইসলাম ও মোসা. জের বানুর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে একটি লাল রঙের ১৬০ সিসির TVS Apache RTR মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির সাইড কভারের ভেতর এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গা থেকে বিশেষ কায়দায় রাখা ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিকেল ৫:৩০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে সিরাপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিডিএমএস (CDMS) সার্চ করে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ- ২৯/০৭/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com