1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোটচাঁদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যৌথ অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা! মার্তিনেজ সতীর্থদের ওপর ক্ষুব্ধ হয়ে কী বলেছিলেন হাফটাইমে??? মহেশপুরে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু কোটচাঁদপুর–সাফদারপুর সড়কজুড়ে আগাছা ও ঝোপঝাড়ে ঝুঁকিতে পথচারী! ​বেসরকারি কারা পরিদর্শক হিসেবে ঝিনাইদহ জেলা কারাগার পরিদর্শন করলেন এডভোকেট এম এ মজিদ

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই, ২০২৬ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুলাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।

সমন্বয় সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানান, হাম-রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারি সরবরাহ শীর্ষক উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার লক্ষ্যে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং যানজট নিরসনের জন্য প্রধান সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তারের হটাস্পটসমূহে সুপারভাইজারদের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ জানান, ময়মনসিংহ টু টাঙ্গাইল সড়কের মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ ডিসেম্বর-২৬ এর মধ্যে শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ২০২৬- ২৭ অর্থ বছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর প্রাক্কলন প্রস্তুতের কাজ স্ব স্ব উপজেলা প্রকৌশলীগণ কর্তৃক চলমান রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জানায়, মানব সম্পদ উন্নয়নের গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলাধীন বিভিন্ন উপজেলায় ( ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট, গোরীপুর, মুক্তাগাছা ও ত্রিশাল) বাস্তবায়নের নিমিত্তে ২২৮ টি কমিউনিটি ভিত্তিক পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের স্মল স্কীম চলমান কাজের পূর্বের চুক্তি বাতিল পূর্বক অবশিষ্ট কাজের কার্যাদেশ প্রদান করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে প্রবল বর্ষণ, বন্যা ও বজ্রপাত হতে শিক্ষক-শিক্ষার্থীরা কিভাবে সুরক্ষা পাবে, সে সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আগাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনের মাধ্যমে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। সারের মূল্য বৃদ্ধি ও কালোবাজারি রোধে অভিযান চালমান আছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা জানান, নবজাতক শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগ নিবন্ধন করার জন্য মাঠকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে জেলার সব সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনকে সম্পৃক্ত করে “ক্লিন ময়মনসিংহ” ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

তিনি সিটি কর্পোরেশনের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে প্রতি শনিবার সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের সকল অংশীজনকে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com