
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালামকে (৫২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তর সোনারপাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আবুল কালাম উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। তিনি ২০১৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানায় দায়ের করা একটি মাদক মামলার আসামি। ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পরোয়ানামূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply