
মেহেরপুর জেলার গাংনী থানাধীন কালীগাংনীতে র্যাব-১২এর একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি ৩০০ গ্রাম গাজা উদ্ধার করেছে।
ঘটনার বিস্তারিত র্যাব সূত্রে জানা গেছে শনিবার ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১০.৪৫ এর দিকে
গাংনী থানাধীন কালীগাংনীতে র্যাব-১২ এর একটি মাদকবিরোধী অভিযানে
জিন্নাত নামের এক ব্যাক্তির লিছু বাগানের সামনে থেকে ৩ কেজি ৩ শতগ্রাম গাজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৯৯ হাজার টাকা। তবে এই ঘটনায় কোনো
অপরাধীকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। উদ্ধারকৃত গাজা গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিপিসি-৩ মেহেরপুর র্যাব-১২ কোম্পানি কমান্ডার বলেন
মাদক,অস্ত্রধারী ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে তথ্য দিন, বাংলাদেশ গঠনে অংশ নিন।
এ ধরনের মাদক অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
Leave a Reply