1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১ প্রতারণার অভিযোগে চুয়াডাঙ্গায় খুলনার নারী আটক: ৩ মাসের কারাদণ্ড ঝিনাইদহের মহেশপুর দত্তনগর কুশোডাঙ্গার ফার্মের চিত্র—আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষির সোনালী রূপ! গুজবে কান দিয়ে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়! বিপাকে সাধারণ মানুষ সাফল্যের স্বীকৃতি: সাগরদাঁড়ি সাব-জোনাল অফিসের গৌরবময় অর্জন! অসুস্থ সাংবাদিক আবু মুসাকে পাশে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। জেন-জি’দের ‘কাকরোচ আন্দোলন’ ছড়িয়েছে বিদেশেও: কোণঠাসা মোদি সরকার ব্রাজিলের কাসেমিরো যোগ দিলেন মেসির দলে মহেশপুরে সাংবাদিকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঠিকাদারি প্রথা বাতিল করে কোম্পানির অধীনে চাকরির দাবিতে ঝিনাইদহে বিএটিবি’র মাঠ কর্মীদের কর্মবিরতি ঘোষণা

মাগুরায় ১৯ নারী পেলেন ১৯ লাখ টাকার সমবায় ঋণ

মোঃ আবু হুরাইরা মাগুরা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

“উৎপাদনমুখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে। “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হয়।

​আজ সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টায় মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সমবায় সমিতির ১৯ জন সুবিধাবঞ্চিত নারী সদস্যের প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকার চেকের ঋণ বিতরণ করা হয়।​মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম, সহকারী পরিদর্শক জাফর ইকবাল এবং ফ্যাসিলিটেটর রবিউল ইসলাম। ঋণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাউতড়া গ্রামের সুবিধাভোগী সাধনা রাণী শিকদার বলেন, “মাগুরা সদর উপজেলার সমবায় কার্যালয় থেকে ঋণ নিয়ে আমি এখন স্বাবলম্বী। প্রায় সাত বছর ধরে আমি সমবায় অফিসের সাথে আছি। শুরুতে দুটি গরু দিয়ে যাত্রা করে এখন আমার খামারে সাতটি গরু আছে। সুবিধাবঞ্চিত নারীদের এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।” ​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ঋণের টাকা দিয়ে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে গ্রামীণ নারীরা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে এবং পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com