1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন আটক বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে – ঝিনাইদহে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলা: অপরাধী আবুল হোসেনের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা নৌ অবরোধের ঘোষণা দিলো সৌদির ওপর হুথিবাহিনী,তেল সরবরাহ হুমকিতে চুয়াডাঙ্গায় বর্ষায় নজরুল’ অনুষ্ঠানের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পীরগঞ্জে টাঙান নদীর পানি বৃদ্ধি, ভাঙনের মুখে শালবন ও মসলন্দপুরের দুই শতাধিক পরিবার আর্জেন্টিনার হারের ৫টি মূল কারণ ও আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ যুদ্ধকষ্ট ভুলে স্পেনের বিশ্বজয়ে মেতে উঠল গাজার বাসিন্দারা পরীমনির বিয়েটা আর করা হলো না স্পেনের বিশ্বজয় ও নিখুঁত ভবিষ্যদ্বাণী : ইএ স্পোর্টসের টানা পঞ্চম ম্যাজিক

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো: রাশেদ খানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল ১৯ জুলাই, ২০২৬ (০৪ শ্রাবণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো: রাশেদ খানকে এই নিয়োগ প্রদান করা হলো। তাঁর এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মো: রাশেদ খান তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে লিখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।” তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, প্রজ্ঞাপনের অনুলিপিটি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। রাশেদ খানের এই নতুন রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব লাভ করায় তাঁর নির্বাচনী এলাকা ঝিনাইদহসহ রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com