1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন; সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস মহেশপুরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মহেশপুরে সরকারি বরাদ্দকৃত সার চোরাইপথে বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার  দেশীয় মাছ রক্ষায় মহেশপুরে নিষিদ্ধ জাল জব্দ মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি, অচলাবস্থার আশঙ্কা মোরেলগঞ্জে আধুনিক ভি আই পি ডাক বাংলো ০৪ তলা ভবন নির্মানের শুভ উদ্ধোধন ।

কাশিয়ানীতে র‍্যাবের উদ্যোগ; ইভটিজিং- মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

কাশিয়ানি গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ইভটিজিং, কিশোর গ্যাং এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে মতবিনিময় সভা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

সোমবার ২০ জুলাই সকালে কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে র‍্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের এডিশনাল এসপি জনাব এম এম রেজাউল করিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, _”ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং সমাজ ও দেশের জন্য বড় হুমকি। এগুলো প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধ চোখে পড়লে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।”_

সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর আলম তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক জনাব ইন্দ্রজিৎ কুমার কুন্ডু। তারা র‍্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ ও সাইবার বুলিং সম্পর্কেও সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com