1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার দীর্ঘদিন পলাতক থাকার পর টেকনাফে র‍্যাবের হাতে ধরা ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে

কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ Time View

কুষ্টিয়ায় পৃথক দুটি স্থানে অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, ভারতীয় মাদক ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সরকারি বিধি অনুযায়ী উদ্ধার হওয়া অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com