
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
এতে সাংবাদিক এবং এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা যায়, শহরের পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে গাড়িবহরটি পরবর্তী গন্তব্য মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হামলার শিকার হয়।
স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি।
একপর্যায়ে হামলাকারীরা জেলা সার্কিট হাউসের ভেতরে ঢুকে এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালায়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, হামলায় উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপরও আঘাত করা হয়েছে এবং অনেক নেতাকর্মীর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টে বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের (সার্কিট হাউস) অভ্যন্তরে ঢুকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত।
পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে এবং মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে আক্রমণ করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে এই হামলা চালায়।
হামলায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এনসিপি নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত নয়।
কোনো অশালীন বা উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া দিয়ে থাকতে পারে। এর দায় ছাত্রদলের ওপর চাপানো ভিত্তিহীন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার অভিযোগ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া
Leave a Reply