
সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মফিজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পুরো পিআইও কার্যালয়ে দুর্নীতির আখড়া পরিণত করেছেন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কালিগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম ও তার অফিসে চিহ্নিত দালাল স্বপন কুমার।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রকল্প সভাপতি নিজ নিজ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের কথা থাকলেও বাস্তবে পিআই ও তার,নিজ অফিসে চিহ্নিত দালাল স্বপন কুমার এর মাধ্যমে চেকের টাকা উত্তোলন করে। বিশেষ অনুসন্ধান জানা যায় স্বৈরাচার,শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার চাচাতো ভাই শেখ হেলালে আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন প্রকল্প থেকে ঘুষ বাণিজ্য মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার মালিক হয়েছেন ঘুষখোর পি আইও মফিজুল ইসলাম । অভিযোগের বিষয় কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মফিজুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে,জানতে চাইলে ঘুষখোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন আমার অফিসে আসেন তারপরে কথা বলবো বলে আলাপ কলটি কেটে দেয়।
এ ঘটনায় জন প্রতিনিধি ও এলাকাবাসীর মনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মফিজুল ইসলাম বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় দাবি জানিয়েছেন।
Leave a Reply