
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুর রহমান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দলের সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন:
মোঃ জিয়াউর রহমান জিয়া — সাংগঠনিক সম্পাদক, মহেশপুর উপজেলা বিএনপি
সোহাগ খান — সাংগঠনিক সম্পাদক, মহেশপুর পৌর বিএনপি
বৈঠককালে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply