1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বীরমুক্তিযোদ্ধা (অবঃ) বিজিবি সদস্য মফিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

বীরমুক্তিযোদ্ধা (অবঃ) বিজিবি সদস্য মফিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়,উপজেলার যাদবপুর ইউপির বেতবাড়ীয়া নিজ গ্রামের প্রাইমারি স্কুল মাঠে মৃতঃ ওয়াজেদ আলী মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা (অবঃ) বিজিবি সদস্য মফিজুর রহমানের মৃত্যুতে গার্ড অফ ওয়ানার প্রদান করা হয় এবং দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক সাহেব আলী খান,সদস্য সচিব নুরজ্জামান,যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি রাজেদুল ইসলাম রাজা,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডার পক্ষ থেকে জাতীয় পতাকা দিয়ে মরহুম মফিজুর রহমানের মরাদেহ ঢেকে দেওয়া হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৫৮-বিজিবির নায়েব সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে ১০ সদস্যের চৌকস একটি দল তাকে গার্ড অফ ওয়ানার প্রদান করেন। এরপর ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ ওয়ানার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য সোমবার বিকালে ঢাকা রাজারবাঘ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com