
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকারবঞ্চনার বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালিত ফ্যাক্ট-ফাইন্ডিং (তথ্য-অনুসন্ধান) প্রতিবেদনের ফলাফল তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)এর প্রশিক্ষণ কক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগীতায়
এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন, উই এর পরিচালক শরিফা খাতুন, উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ডিএইচআরএমও কুতুব উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর ছাব্দার হোসেন, আলো ফেরদৌসীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে মাঠপর্যায়ে পরিচালিত ১৯ টি নারী নির্যাতনের ঘটনার তথ্য-অনুসন্ধান করা হয়। এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, সামাজিক, বৈষম্য, ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে। ঘটনা গুলো স্থানীয়, সামাজিক ও পারিবাকির ভাবে সমাধান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়নও জরুরি। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
Leave a Reply