
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান-সহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।পরবর্তীতে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
Leave a Reply