1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

পৌরসভার মাস্টার প্ল্যান প্রত্যয়ন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে মহেশপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রত্যয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির ‘পরামর্শকরণ প্যাকেজ-৩’-এর আওতায় এই মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক প্রত্যয়ন সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, টেকসই নগরায়ণ ও সুপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট মাস্টার প্ল্যান অত্যন্ত জরুরি। এই মাস্টার প্ল্যান যথাযথভাবে বাস্তবায়িত হলে মহেশপুর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকাটি একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com