1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু কোটচাঁদপুর–সাফদারপুর সড়কজুড়ে আগাছা ও ঝোপঝাড়ে ঝুঁকিতে পথচারী! ​বেসরকারি কারা পরিদর্শক হিসেবে ঝিনাইদহ জেলা কারাগার পরিদর্শন করলেন এডভোকেট এম এ মজিদ সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

পরীমনির বিয়েটা আর করা হলো না

বিনোদন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ Time View

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবারও বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে মেগা ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের সিদ্ধান্ত বদলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীমনি রসিকতা করে লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। তবে অতিরিক্ত সময়ে গিয়ে গোলের দেখা পায় স্পেন। বদলি খেলোয়াড় ফেরান তোরেসের চোখ ধাঁধানো গোলে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে স্প্যানিশরা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে ১০ জনের আর্জেন্টিনা সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি।

খেলার একটি বড় টার্নিং পয়েন্ট ছিল এনজো ফার্নান্দেজের লাল কার্ড। পরপর দুটি হলুদ কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়, যার পূর্ণ সুযোগ নেয় স্পেন।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ডান দিক থেকে আক্রমণ শাণায় স্পেন। পেদ্রো পোরোর বাড়ানো ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। তিনি নিখুঁত দক্ষতায় বলটি বাড়িয়ে দেন ফেরান তোরেসের দিকে। সুযোগ লুফে নিয়ে ডান পায়ের জোরালো ভলিতে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

ম্যাচের ১০৬তম মিনিটে করা সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা পঞ্চম ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন তোরেস। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ফাইনালে জার্মানির মারিও গ্যোৎসে বদলি নেমে গোল করার এমন কীর্তি গড়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com