1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মাকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও প্রাণনাশের হুমকি চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সাপের কামড়ে হাসপাতালে যাওয়া ওঝা পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়ে বাড়িতে কালীগঞ্জে নাশকতার ছক, মাষ্টার দা বাহিনী আবারও সক্রিয়; নিশ্চুপ প্রশাসন চলমান ১৪ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বরগুনায় আইএমইডির পরিচালক সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ​কোটচাঁদপুরে ড্রেনের ভাঙা স্ল্যাব যেন এক ‘মরণফাঁদ’, বারবার জানিয়েও মেলেনি প্রতিকার

কাশেমপুর কারাগার থেকে পালিয়ে গেল মেহেরপুরের রিম্পা

নিজস্ব প্রতিবেদক মেহেরপুর
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

গাজীপুরের কাশেমপুর মহিলা কারাগার থেকে রিম্পা খাতুন(২১) নামের এক তরুণী বন্দী পালিয়ে গেছে। আজ শনিবার সকাল দশটা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। রিম্পা খাতুন এর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামে হাসান আলীর মেয়ে।

কারা সূত্রে জানা গেছে, পলাতক বন্দী মোছা. রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই নারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মো. ইফতেখার হোসেন, ওসি, কোনাবাড়ী থানা
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কারাগারের ভেতরে মোছা. রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি টের পেয়ে কারা কর্তৃপক্ষ দ্রুত কারাগারের বিভিন্ন অংশে একাধিকবার তল্লাশি চালায়।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার বলেন, ‘আমরা এখন বিষয়টি নিয়ে ব্যস্ত রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই নারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com