1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মাকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও প্রাণনাশের হুমকি চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সাপের কামড়ে হাসপাতালে যাওয়া ওঝা পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়ে বাড়িতে কালীগঞ্জে নাশকতার ছক, মাষ্টার দা বাহিনী আবারও সক্রিয়; নিশ্চুপ প্রশাসন চলমান ১৪ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বরগুনায় আইএমইডির পরিচালক সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ​কোটচাঁদপুরে ড্রেনের ভাঙা স্ল্যাব যেন এক ‘মরণফাঁদ’, বারবার জানিয়েও মেলেনি প্রতিকার

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (প্রায় ৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির ওই এলাকার আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত আলিনুর ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com