1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পদ্মা সেতু হয়ে দর্শনা-যশোর-নড়াইল রুটে আসছ নতুন ট্রেন

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আজ রেলপথ মন্ত্রণালয়ে মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদের নিকট এই দাবির সমর্থনে এক স্মারকলিপি হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত রুটে ট্রেন চালুর কৌশলগত ও পরিচালনাগত পদ্ধতি নিয়ে এক সফল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
​বৈঠকে উল্লেখ করা হয়, উক্ত রুটে ট্রেন চলাচল শুরু হলে দর্শনা, ঝিনাইদহ, যশোর ও নড়াইলসহ আশপাশের জেলাগুলোর কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। পদ্মা সেতু কেন্দ্রিক রেল যোগাযোগের সর্বোচ্চ সুবিধা তৃণমূল মানুষের কাছে পৌঁছাতে এই রুটটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
​স্মারকলিপি গ্রহণ করে মাননীয় মন্ত্রী প্রস্তাবের গুরুত্ব বিবেচনায় নিয়ে যৌক্তিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন। প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com