1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সমুদ্রে ভাসতে থাকা ফিশিং ট্রলার জেলেসহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
​তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার ১২ জন জেলে নিয়ে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যায়। সমুদ্রে অবস্থানকালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি অনিয়ন্ত্রিতভাবে ভাসতে থাকে।
​পরবর্তীতে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোনে মালিকপক্ষকে বিষয়টি জানান। সংবাদের ভিত্তিতে ট্রলারের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তার আবেদন জানান।
​সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা অনতিবিলম্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দল গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ট্রলারটি চিহ্নিত করে এবং ভেতরে থাকা ১২ জন জেলেকেই অক্ষত ও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com