1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ঝিনাইদহের মহেশপুরের ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ অমেদুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
​বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
​অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি জনাব মোঃ অমেদুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি প্রতিষ্ঠানের পড়াশোনার মান আরও সমৃদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ নতুন সভাপতির অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com